বিটকয়েনে কেনা যাচ্ছে টেসলা কার

২৫ মার্চ, ২০২১ ০১:৩৭  
চলতি বছরের প্রথমদিকে দেয়া অঙ্গীকার অনুযায়ী, এখন বিটকয়েন পেমেন্ট গ্রহণ করছে টেসলা। টেসলার ওয়েবসাইট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কের টুইট থেকে এই তথ্য পাওয়া গেছে। খবর এনগ্যাজেট। ধারাবাহিক টুইটে টেসলা প্রধান জানান, বিটকয়েন পেমেন্টকে বিটকয়েন হিসেবেই বিবেচিত করবে টেসলা। এটি সাধারণ মুদ্রায় কনভার্ট করা হবে না। সেবাটি চালু করতে টেসলা অভ্যন্তরীণ, ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহার করা হয়েছে এবং বিটকয়েন নোডস সরাসরি পরিচালনা করবে টেসলা। বর্তমানে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের গ্রাহকদের জন্য এই সেবা চালু করা হয়েছে। তবে ইলন মাস্ক আরও জানিয়েছেন, চলতি বছরের শেষের দিকে যুক্তরাষ্ট্রের বাইরের দেশগুলোতেও বিটকয়েন পেমেন্ট সুবিধা চালু করা হবে। আপাতভাবে বিটকয়েন ছাড়া অন্য কোনো ক্রিপ্টোকারেন্সিং গ্রহণ করবে না টেসলা। এক ট্রানজেকশনের মাধ্যমে গ্রাহকদের পুরো অর্থ পরিশোধ করতে হবে। কিউআর কোড স্ক্যান কিংবা বিটকয়েন অ্যাড্রেস কপি-পেস্ট করে এই পেমেন্ট করা যাবে। ডিবিটেক/বিএমটি